নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতিতে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে এ ভোট গ্রহণ চলবে।নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে কাউকে দলীয় প্রতীক নৌকা দেয়া হয়নি।
সপ্তম ধাপ
সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রের বাইরে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয় বলে জানা গেছে।
সপ্তম ধাপে ২০ জেলার ২৬ উপজেলার ১৩৮ টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৬ ও ৭ ফেব্রুয়ারি (রবি ও সোমবার) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকের কটেজ-রিসোর্টগুলো বন্ধ থাকবে।